Movie Review

The Apu Trilogy: Pather Pencil,Aparajito and Apu Songsar

The Apu Trilogy: Pather Pencil,Aparajito  and Apu Songsar


বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ধ্রুপদী উপন্যাস পথের পাঁচালী ও অপরাজিত-র কেন্দ্রীয় চরিত্র অপু (অপূর্ব কুমার রায়)-কে অবলম্বন করে সত্যজিৎ রায়ের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত পথের পাঁচালী (১৯৫৫), অপরাজিত (১৯৫৬) ও অপুর সংসার (১৯৫৯) কাহিনিচিত্র তিনটিকে একত্রে অপু-ত্রয়ী আখ্যা দেওয়া হয়।

Image

 এর মধ্যে পথের পাঁচালী সত্যজিতের প্রথম পূর্ণ দৈর্ঘ্য কাহিনিচিত্র। ছবিটি দেশ-বিদেশের পুরস্কার, সমালোচকদের প্রশংসা এবং ব্যবসায়িক সাফল্য সমস্তই পেয়েছে। শৈল্পিক সাফল্য ও প্রভাব উভয় বিচারে এই ছবিটিই ভারতবর্ষের প্রথম আন্তর্জাতিক মানের ছবি।


অপু-ত্রয়ীর বিশেষত প্রথম ছবি দুটি বাংলা ও ভারতীয় চলচ্চিত্রে নতুন যুগ আনে। ছবি দুটি উপাদান-নির্বাচন, দৃশ্যগঠন প্রণালী ও রসের বিচারে যথেষ্ট আলাদা, প্রায় দু ধরনের (দ্র. ইজম)।

পথের পাঁচালীতে যদিও লিরিক রয়েছে মূল উপন্যাসের ভাবপ্রবণতা ও কল্পনাময়তা থেকে তা মূলগত ভাবে আলাদা। অপরাজিত-য় বস্তুচেতনার স্থান ও ভূমিকা তো আরো বেশি। অপু-ত্রয়ীর গতি পথকে প্রধানত নিয়ন্ত্রিত করেছে পাঁচটি মৃত্যু-ইন্দিরা ঠাকরুন, দুর্গা, হরিহর, সর্বজয়া ও অপর্ণার, যা পর্দায় আজ অবধি প্রদর্শিত সবচেয়ে স্বাভাবিক মৃত্যুগুলির অন্যতম। মৃত্যুবর্ণনার এই নিরাসক্তি মূল কাহিনিতেও লভ্য।

Image

অপু-ত্রয়ীর প্রধান তাৎপর্য হল, সত্যজিৎ মূল কাহিনিতে সমকালীনতা এনেছেন। বলা হয়েছে, বিভূতিভূষণের জগতের প্রতীক

ছিল নদীতে একটার পর একটা ধরে ভেসে-যাওয়া কুটো, আর সত্যজিতের পৃথিবীর প্রতীক হব ছুটন্ত রেলগাড়ি। অপু-এরীর মূল বৈশিষ্ট ব্যাক্তিচরিত্র ও দেশজ বিষয়কে সার্বজনীন আবেদন ও অন্ততাধিক রসগ্রাহিতা দেওয়া (ত) সত্যজিৎ)। শুধু পথের পাঁচালী নয়, তিনখানি ছবিই


দেশ-বিদেশে উচ্চ প্রশাসিত ও পুরস্কৃত। অভিনয়ে চুনীবালা, কানু বন্দ্যোপাধ্যায়, করুণা বন্দ্যোপাধ্যায়, সুবীর বন্দ্যোপাধ্যায় (অপু) উমা বাশগুপ্ত (দুর্গা)

Image


কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ হিউম্যান ডকুমেন্ট-এর পুরস্কার (১৯৫৬)

অভিনয়ে: কানু বন্দ্যোপাধ্যায়, করুণা বন্দ্যোপাধ্যায়, পিনাকী সেনগুপ্ত / স্মরণ ঘোষাল